বিশেষ ভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
এই সময়, শান্তিপুর: বিশেষ ভাবে সক্ষম তরুণীকে পাট খেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। রবিবার নির্যাতিতা তাঁর ঠাকুমার সঙ্গে মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন। এরই মধ্যে ঠাকুমার থেকে বেশ কিছুটা দূরে চলে আসেন তিনি। কাছেই একটি আমবাগানে তখন দু’জন যুবক মদ্যপান করছিলেন। অভিযোগ, ফাঁকা এলাকায় মাঠের মধ্যে তরুণীকে দেখে মদ্যপ যুবকরা তাঁকে টেনে নিয়ে যান পাট খেতের দিকে। রবিবার রাতে নির্যাতিতার পরিবার থানায় ধর্ষণের অভিযোগ জানায়। পুলিশ তদন্তে নেমে দুই অভিযুক্ত মিঠুন বিশ্বাস ও সুব্রত দাসকে গ্রেপ্তার করেছে।