অস্বাভাবিক জনবিন্যাসগত পরিবর্তন খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্র: অমিত শাহ
অমিত শাহ আরও জানিয়েছেন, অবৈধ অভিবাসনের ফলে দেশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের জনসংখ্যার যে অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে, তার ধরন গভীর ভাবে বিশ্লেষণ করবে এই কমিটি। নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্যার একটি পরিকল্পিত সমাধান কেন্দ্রের কাছে পেশ করবে তারা। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, জনবিন্যাসের এই পরিবর্তন রোখা দেশের সার্বভৌমত্বকে রক্ষার পাশাপাশি, জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং উপজাতি সমাজ রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।