চিনের Gyirong Port-এ বিধ্বংসী প্লাবন, নিখোঁজ শতাধিক ভারতীয়
ভয়াবহ বিপর্যয়ের মুখে প্রাণ বাঁচানোর শেষ চেষ্টায় সাধারণ মানুষ। তিব্বতের Gyirong Port-এ ধেয়ে এলো ভয়াবহ বান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। নিজের প্রাণ বাঁচতে হাহাকার করে ছুটছেন সকলে, যদিও নিরাপদ আশ্রয়ের খোঁজ মেলেনি। চিনের সীমান্ত পেরিয়ে সেই হড়পা বান আছড়ে পড়ে নেপালে।