Free Bus Travel for Women: ৬০ বছর হলেই মহিলাদের বাসে টিকিট 'ফ্রি', বিরাট ঘোষণা | Uttar Pradesh Govt Announce Free Bus Travel for Women aged 60 & Above in State Govt Bus - 24 Ghanta Bangla News
Home

Free Bus Travel for Women: ৬০ বছর হলেই মহিলাদের বাসে টিকিট ‘ফ্রি’, বিরাট ঘোষণা | Uttar Pradesh Govt Announce Free Bus Travel for Women aged 60 & Above in State Govt Bus

Spread the love

লখনউ: পূরণ হচ্ছে আরও এক নির্বাচনী প্রতিশ্রুতি। এবার প্রবীণ মহিলাদের জন্য বিরাট পদক্ষেপ যোগী সরকারের। এবার থেকে ৬০ বছর বয়সী ও ষাটোর্ধ্ব মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্য যাতায়াত করতে পারবেন।

এই সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ সরকার। সম্প্রতি ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লোকমাতা অহল্যাবাই মাতৃশক্তি যোজনা চালু করার অনুমোদন দেন। জানানো হয়, এবার থেকে রাজ্যের ষাটোর্ধ্ব মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ নিখরচায় যাতায়াত করতে পারবেন।

জানা গিয়েছে, উত্তর প্রদেশে প্রায় এক কোটিরও বেশি ষাটোর্ধ্ব প্রবীণ মহিলা রয়েছেন। এই যোজনার অধীনে দৈনিক ৮৮ হাজারেরও বেশি মহিলা উপকৃত হবেন বলেই জানা গিয়েছে। এর জন্য রাজ্য সরকারের প্রতি মাসে ২২.৫৫ কোটি টাকা খরচ হবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে রাজ্যের প্রবীণ মহিলারা, বিশেষ করে যারা গ্রামাঞ্চল বা ছোট শহরে বসবাস করেন যেখানে গণপরিবহনই যাতায়াতের একমাত্র ভরসা, সেখানের মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন। দৈনন্দিন যাত্রা থেকে শুরু করে চিকিৎসার জন্য যাওয়া-সবই সহজ হবে। খরচের বোঝা অনেকটাই কমে যাবে প্রবীণ মহিলাদের উপর থেকে।

লাগবে স্মার্ট কার্ড-

এই প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়িত করতে এবং যোগ্য উপভোক্তারাই যাতে প্রকল্পের সুবিধা পান, তার জন্য উত্তর প্রদেশ সরকার স্মার্ট কার্ড চালু করবে। জানা গিয়েছে, রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের তরফে স্মার্ট কার্ড ইস্যু করা হবে প্রবীণ মহিলাদের জন্য। স্মার্ট কার্ড চালু না হওয়া অবধি ভোটার আইডি কার্ড বা অন্য কোনও সরকারি পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে সফর করতে পারবেন প্রবীণ মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *