Breaking News Live: হরিয়ানার ঝাজ্জরে সাফাই কর্মীদের বিক্ষোভ, আটক একাধিক - 24 Ghanta Bangla News
Home

Breaking News Live: হরিয়ানার ঝাজ্জরে সাফাই কর্মীদের বিক্ষোভ, আটক একাধিক

Spread the love

হরিয়ানার ঝাজ্জরে সাফাই কর্মীদের বিক্ষোভ, আটক একাধিক

মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে সামিল হন হরিয়ানার ঝাজ্জরের সাফাইকর্মীরা। ফলে জঞ্জাল পরিষ্কারের কাজ বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। মঙ্গলবার রাতে সাফাইকর্মীদের বিক্ষোভ তুলতে মাঠে নামে পুলিশ। আটক করা হয় একাধিক সাফাইকর্মীকে।

ওনাম উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাম উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘ওনামের শুভেচ্ছা নেবেন। এই উৎসব যেন সুখ, একতা এবং সমৃদ্ধির চেতনাকে আরও বাড়িয়ে তোলে।’

তেলঙ্গানায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৬

তেলঙ্গানায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। কন্টেনার ট্রাকের সঙ্গে যাত্রিবাহী বাসের সংঘর্ষে পাঁচ মহিলা-সহ ছ’জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ তেলঙ্গানার সূর্যপেট জেলায় হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাসটি হায়দরাবাদ থেকে ইলুরুর দিকে যাচ্ছিল। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনার ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *