প্রস্টেট ক্যান্সার নিয়ে ৬ ভুল ধারণার সত্য। Ei Samay
পুরুষদের স্বাস্থ্যের এমন কিছু বিষয় রয়েছে, যা নিয়ে আজও অনেকেই খোলাখুলি আলোচনা করতে চান না। প্রস্টেট ক্যান্সার তার মধ্যে অন্যতম। অনেকেরই ধারণা, এটি শুধু বয়স্ক ব্যক্তিদেরই হয়। কিন্তু সত্যিই কি তাই? আজও প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত রয়েছে বহু ভুল ধারণা। চলুন জেনে নেওয়া যাক সেই সব…
ভারতে পুরুদের মধ্যে যেসব ক্যান্সারের প্রভাব সবচেয়ে বেশি, সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রস্টেট ক্যান্সার। ১ লক্ষ পুরুষের মধ্যে প্রায় ৪.৬-৫.৬ শতাংশ এই রোগে আক্রান্ত। বছরে প্রায় ৪০, ০০০ জন প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। যদিও এই পরিসংখ্যান পশ্চিমের দেশগুলির তুলনায় অনেকটাই স্বস্তিজনক, তবে গ্রাফ ঊর্ধ্বমুখীই। তবে সময় মতো রোগ ধরা পড়লে চিকিৎসার সাফল্যের সম্ভাবনাও অনেক বেশি। তাই এই সম্পর্কে মানুষের কাছে সঠিক তথ্য থাকাটা জানা অত্যন্ত জরুরি। এই রোগ সম্পর্কে কী কী ভ্রান্ত ধারণা রয়েছে মানুষের মধ্যে?
কোনও সমস্যা নেই মানেই চিন্তার কারণও নেই?
অনেকেই মনে করেন, প্রস্রাবে কোনও অসুবিধা না হলে বা শরীরে কোনও উপসর্গ না থাকলে চিন্তার কিছু নেই। কিন্তু বাস্তবে প্রস্টেট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনও লক্ষণই দেখা যায় না। প্রস্রাবে রক্ত, প্রস্রাব করতে অসুবিধা বা তলপেটে ব্যথার মতো উপসর্গ দেখা দেওয়ার সময় রোগ অনেকটাই ছড়িয়ে পড়ে। তাই ঝুঁকি থাকলে নিয়মিত স্ক্রিনিং গুরুত্বপূর্ণ।
শুধু বয়স্কদেরই প্রস্টেট ক্যান্সার হয়?
বয়স বাড়ার সঙ্গে এই রোগের ঝুঁকি বাড়লেও এই রোগ শুধু প্রবীণদের মধ্যেই সীমাবদ্ধ নয়। চল্লিশ বা পঞ্চাশের কোঠার পুরুষদেরও প্রস্টেট ক্যান্সার হতে পারে, বিশেষ করে যদি পরিবারের কারও এই রোগের ইতিহাস থাকে। তাই বয়সের পাশাপাশি পারিবারিক ইতিহাসও গুরুত্বপূর্ণ।