দক্ষিণ ভারতের ‘সুপারস্টার’ তিনি, নয়নতারার প্রথম উপার্জন শুনলে চমকে যাবেন - 24 Ghanta Bangla News
Home

দক্ষিণ ভারতের ‘সুপারস্টার’ তিনি, নয়নতারার প্রথম উপার্জন শুনলে চমকে যাবেন

Spread the love

দক্ষিণ ভারতের তিনি ‘সুপারস্টার’। আকাশছোঁয়া পারিশ্রমিকও পান তিনি। তবে কেরিয়ারের শুরুর দিকটাও কি একইরকম ছিল তাঁর? একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, পারিশ্রমিক এমন ছিল যে বহু স্ট্রাগল করতে হয়েছে বিভিন্ন সময়ে। নিজের প্রথম উপার্জন নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্মৃতি ভাগ করেছেন নয়নতারা।

এক নজরে

  • অভিনয়ে আসার আগে নয়নতারা মডেলিং করতেন। একটি পত্রিকার ফোটোশুটের মাধ্যমে তাঁর প্রথম আয় ছিল মাত্র ২,০০০ থেকে ৩,০০০ টাকা।

  • পত্রিকার সেই ফোটোশুট দেখেই পরিচালক সত্যেন অন্তিক্কাড় তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন। ২০০৩ সালে মালয়ালম সিনেমার মাধ্যমে তাঁর রূপোলি পর্দায় পা রাখা।

  • ২০০৫ সালে ‘আইয়া’ ছবির মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু এবং একই বছরে রজনীকান্তের সঙ্গে ‘চন্দ্রমুখী’ ছবিতে অভিনয়।

এই মুহূর্তে ‘হাই’ ও ‘টক্সিক’ ছবির মুক্তি নিয়ে ব্যস্ত নয়নতারা। অভিনয় দুনিয়ায় আসার দীর্ঘ দিন আগে থেকেই মডেলিং করতেন তিনি। সেই সময়ের কাজই তাঁকে অভিনয় জীবনের পথ খুলে দিয়েছে। নয়নতারা জানান, তাঁর প্রথম কাজ একটি পত্রিকার জন্য ফোটোশুটের ছিল। যে কাজের জন্য দু’ থেকে তিন হাজার টাকা পেয়েছিলেন অভিনেত্রী।

পত্রিকার সেই ছবি নজরে পড়েছিল পরিচালক সত্যেন অন্তিক্কাড়ের। যে ছবি দেখেই অভিনয়ের প্রস্তাব পান নয়নতারা। অথচ, অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবেন, এমনটা কখনও ভাবেননি নয়নতারা। সেখান থেকেই ২০০৩ সালে মালয়ালম ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী।

২০০৫ সালে ‘আইয়া’ ছবির মাধ্যমে তামিল চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন নয়নতারা। সেই বছরেই রজনীকান্তের সঙ্গে ‘চন্দ্রমুখী’-তে অভিনয়ের সুযোগ পান। তবে সেই ২-৩ হাজার টাকায় কেরিয়ার শুরু করা অভিনেত্রী বর্তমানে প্রায় ১০ থেকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন।

FAQ

নয়নতারার প্রথম উপার্জনের পরিমাণ কত ছিল?

উত্তর: একটি পত্রিকার ফোটোশুট থেকে তিনি প্রথম ২,০০০ থেকে ৩,০০০ টাকা উপার্জন করেছিলেন।

নয়নতারা কত সালে এবং কোন ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন?

উত্তর: ২০০৩ সালে একটি মালয়ালম ছবির মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন।

নয়নতারা তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে কবে কাজ শুরু করেন?

উত্তর: ২০০৫ সালে ‘আইয়া’ ছবির মাধ্যমে তিনি তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং একই বছর রজনীকান্তের সঙ্গে ‘চন্দ্রমুখী’ ছবিতে অভিনয় করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *