মেয়েকে বাঁচাতে ‘গান্ধারী’ অবতারে তাপসী পান্নু, মুক্তি পেল রোমহর্ষক ট্রেলার - 24 Ghanta Bangla News
Home

মেয়েকে বাঁচাতে ‘গান্ধারী’ অবতারে তাপসী পান্নু, মুক্তি পেল রোমহর্ষক ট্রেলার

Spread the love

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেল বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)-র নতুন হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার ‘গান্ধারী’ (Gandhari)-র ট্রেলার। এক অন্ধ মায়ের চরিত্রে তাপসীর রূঢ় ও অদম্য লড়াইয়ের ঝলক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।

ট্রেলারের শুরুতে দেখা যায়, চলন্ত ট্রেনে তাপসীর কোল থেকে অপহৃত হয় তাঁর ছোট্ট মেয়ে মিষ্টি। মেয়েকে বাঁচাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বাণী (তাপসী)। তবে দৃষ্টিশক্তি হারিয়েও দমে যাননি তিনি। কাল্পনিক শহর ‘জয়পুররা’ (Joypurra)-র অন্ধকার জগৎ এবং বিপজ্জনক বহুরূপীদের বিরুদ্ধে শুরু হয় তাঁর মহাযুদ্ধ।

ছবিটি প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা জানিয়ে তাপসী বলেন, ‘গান্ধারীর পুরো জার্নিতে বাণী চরিত্রের হার না মানা মানসিকতাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে। এই চরিত্রে প্রচণ্ড কায়িক পরিশ্রমের প্রয়োজন ছিল। তবে লড়াইয়ের থেকেও তাঁর ভিতরের সংকল্প ও জেদ আমাকে চরিত্রটি করতে উদ্বুদ্ধ করেছে। কণিকা ও নেটফ্লিক্সের সঙ্গে ফের কাজ করা অত্যন্ত আনন্দের।’

‘গান্ধারী’ ছবিটি পরিচালনা করেছেন দেবাশিস মাখিজা (Devashish Makhija) এবং চিত্রনাট্য ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন কণিকা ধিলন (Kanika Dhillon)। ‘ফির আই হাসিন দিলরুবা’র পর নেটফ্লিক্স, কণিকা ও তাপসী ট্রায়োর এটি নতুন বড় প্রজেক্ট> ছবিতে অপহৃত মেয়ের বাবার চরিত্রে অভিনয় করেছেন ইশওয়াক সিং (Gokul)। নিখোঁজ বালিকাদের তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার কবীরের ভূমিকায় আছেন যতীন সারনা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়, মিতা বশিষ্ট এবং ছায়া কদমকে। আগামী ৩ সেপ্টেম্বর, ২০২৬ নেটফ্লিক্সে বিশ্ব জুড়ে স্ট্রিমিং হবে ‘গান্ধারী’।

FAQ

১. ‘গান্ধারী’ ছবিটি কবে এবং কোথায় মুক্তি পাবে?

উত্তর: ‘গান্ধারী’ আগামী ৩ সেপ্টেম্বর, ২০২৬ নেটফ্লিক্সে (Netflix) বিশ্ব জুড়ে সরাসরি মুক্তি পাবে।

২. ছবিটিতে তাপসী পান্নুর চরিত্রটি কেমন?

উত্তর: তাপসী পান্নু এখানে ‘বাণী’ নামের দৃষ্টিহীন এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন। যিনি নিজের অপহৃত মেয়েকে উদ্ধার করতে চরম বিপদের মুখে লড়াই করেন।

৩. ‘গান্ধারী’ ছবিতে আর কোন কোন তারকা রয়েছেন?

উত্তর: তাপসী পান্নু ছাড়াও ছবিতে ইশওয়াক সিং, যতীন সারনা, স্বস্তিকা মুখোপাধ্যায়, মিতা বশিষ্ট ও ছায়া কদম অভিনয় করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *