Ramzan in Bangladesh: রমজানে বাইরে পা নয় মহিলাদের, আড্ডা নয় চায়ের দোকানে, মাইকে ফতোয়া শোনাচ্ছে বাংলাদেশের মৌলবীরা - Bengali News | Bangladesh moulavis new rules during Ramzan in Bangladesh - 24 Ghanta Bangla News
Home

Ramzan in Bangladesh: রমজানে বাইরে পা নয় মহিলাদের, আড্ডা নয় চায়ের দোকানে, মাইকে ফতোয়া শোনাচ্ছে বাংলাদেশের মৌলবীরা – Bengali News | Bangladesh moulavis new rules during Ramzan in Bangladesh

Spread the love

ঢাকা: রবিবার থেকে শুরু হয়েছে রমজান মাস। আর এই সময়ের জন্য বাংলাদেশে জারি করা হয়েছে নানাবিধ ফতোয়া। কট্টরপন্থী মুরুব্বিরা সেই সব ফতোয়া জারি করেছে বলে অভিযোগ। সূত্রের খবর, রমজানে মহিলাদের বাড়ির বাইরে বের হওয়া নিয়ে জারি করা হয়েছে ফতেয়া। মৌলবাদীদের দাবি, রোজা চলাকালীন মহিলারা বাইরে বের হলে তাঁদের দেখলে পুরুষদের চোখের ‘গুনাহ’ হবে।

বাংলাদেশের মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে নানা অস্থিরতা তৈরি হয়েছে। তারই মধ্যে রমজানে জায়গায় জায়গায় এসব ফতোয়া। কট্টরপন্থীরা বলেছেন, মহিলারা যদি বাড়ির বাইরে বেরতে চান, তাহলে মুখ ঢেকে বেরতে হবে। নাহলে নাকি এই নিয়ে তীব্র সমালোচনা চলছে বাংলাদেশ জুড়ে।

এদিকে, বাংলাদেশের শিবচর এলাকায় নানাবিধ ফতোয়া জারি করল কট্টরপন্থী মুরুব্বিরা। মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে রমজানের সময় দিনের বেলা কোনও দোকান খোলা যাবে না, কোনও চা-এর দোকানে আড্ডা মারা বা চা খাওয়া যাবে না। যদি দেখা যায় কেউ এই আদেশ ভঙ্গ করছে তাহলে আগামী একমাস তাদের দোকান বন্ধ করে দেওয়া হবে। কোনও বাপের ব্যাটা বাঁচতে পারবে না। কারণ এটা দিল্লি নয় এটা বাংলাদেশ।

সুমনকল্যাণ ভদ্র ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *