Swiggy: পচা ডিম, দুধ থেকে মেয়াদ-উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগ, এবার সুইগিকে নোটিস FSSAI-এর | FSSAI Sends 9 Show Cause Notices to Swiggy Instamart Over Expired, Unsafe Food Delivery Complaints - 24 Ghanta Bangla News
Home

Swiggy: পচা ডিম, দুধ থেকে মেয়াদ-উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগ, এবার সুইগিকে নোটিস FSSAI-এর | FSSAI Sends 9 Show Cause Notices to Swiggy Instamart Over Expired, Unsafe Food Delivery Complaints

Spread the love

নয়া দিল্লি: বড় বিপাকে ফুড ডেলিভারি সংস্থা সুইগি (Swiggy)। বেশ কয়েকদিন ধরেই মেয়াদ উত্তীর্ণ, পচা খাবার ডেলিভারির (Rotten Fo0d Delivery) অভিযোগ উঠেছে। এবার এই সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ করল FSSAI। সুইগির শাখা ইনস্টামার্টকে (Swiggy Instamart) নোটিস পাঠিয়েছে খাদ্য সুরক্ষা ও নিয়ন্ত্রক সংস্থা। ৯টি শোকজ নোটিস পাঠানো হয়েছে। যথাযথ জবাব না পেলে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

কী অভিযোগ?

অনেকদিন ধরেই পচা খাবার, মেয়াদ উত্তীর্ণ খাবার ডেলিভারির অভিযোগ তুলছিলেন গ্রাহকরা। এরপরই তদন্ত শুরু করে FSSAI। সেই তদন্তে দাবি করা হয়েছে, দেখা গিয়েছে, এমন কিছু প্রোটিন পাউডার ও ডিম বিক্রি করা হয়েছিল, যা খাওয়ার উপযোগী ছিল না। মেয়াদ উত্তীর্ণ প্রোটিন পাউডার, পচে যাওয়া, দুর্গন্ধযুক্ত ডিম বিক্রি করার অভিযোগ উঠেছে। নষ্ট পরোটা বিক্রিরও অভিযোগ উঠেছে।

শিশুখাদ্য নিয়েও অভিযোগ

FSSAI জানিয়েছে, শিশুখাদ্য (Infant Food) বিক্রি নিয়েও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ফেরত দেওয়ার পরে ফের নষ্ট হওয়া খাবারই পাঠানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

লাইসেন্স ও অভিযোগ নিষ্পত্তি নিয়েও প্রশ্ন

FSSAI জানিয়েছে, কিছু ক্ষেত্রে ভুল বা অবৈধ FSSAI লাইসেন্স নম্বর ব্যবহার করা হয়েছে। আবার কিছু বিক্রেতার নাম সরকারি নথির সঙ্গে মিলছিল না বলে অভিযোগ। নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, বহু ক্ষেত্রে গ্রাহকদের অভিযোগের সন্তোষজনক নিষ্পত্তি করা হয়নি। কোথাও শুধু টাকা ফেরতের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু খাদ্য সুরক্ষার মূল সমস্যার সমাধান করা হয়নি।

FSSAI-এর নোটিস

FSSAI জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সুইগি ইনস্টামার্টকে বিস্তারিত জবাব এবং কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। তা না হলে সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে। নোটিসে বিক্রেতা নির্বাচন, খাদ্যের গুণমান পরীক্ষা, স্টক ম্যানেজমেন্ট, খাদ্য সংরক্ষণ, অভিযোগ নিষ্পত্তি এবং অভ্যন্তরীণ খাদ্য সুরক্ষা ব্যবস্থা নিয়েও সুইগি ইনস্টামার্টের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *