পাহাড়, কফি বাগান ও কুয়াশায় হারিয়ে যাওয়ার ঠিকানা
বিশ্বের নানা প্রান্তে মানুষ যে কফির স্বাদ উপভোগ করেন, তার একটি বড় অংশের জন্ম এই পাহাড়ি ভূখণ্ডে। সকালে কফি বাগানের মাঝখানে দাঁড়িয়ে যখন এক কাপ গরম কফিতে চুমুক দিলাম, তখন মনে হলো— এই পানীয় শুধু একটি স্বাদ নয়, এটি যেন প্রকৃতিরই এক নিখাদ উপহার।
এক কাপ কফির ধোঁয়া উঠছে, চারপাশে সবুজ পাহাড়, মাথার ওপর মেঘের আনাগোনা, দূরে পাখির ডাক—সেই মুহূর্তে মনে হয়, জীবনের ব্যস্ততা থেকে কয়েকটা দিন দূরে এসে এমন একটি জায়গায় হারিয়ে যাওয়াই তো ভ্রমণের আসল উদ্দেশ্য।
ভ্রমণ শেষে যখন কুর্গ ছেড়ে ফিরে আসছিলাম, তখন বারবার মনে হচ্ছিল—কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, সেগুলো মনের মধ্যেও থেকে যায়। কুর্গ ঠিক তেমনই একটি নাম।
পাহাড়, মেঘ, কুয়াশা আর কফির সুবাসে ভরা এই ছোট্ট পৃথিবী যেন বিদায়ের মুহূর্তেও নীরবে ডেকে বলে—
‘আবার এসো…
প্রকৃতির কাছে ফিরে এসো।’