West bengal News LIVE: কেন বাড়ছে চিনি-নুন-তেল-ডালের দাম,জায়গায়-জায়গায় যাচ্ছে টাস্ক ফোর্স | West bengal News live updates on 25 August 2026
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন মাঠে নামবে টাস্ক ফোর্স। ঠিক তেমনই হল। বাজারে লাগাতার মূল্য বৃদ্ধির জের, নামল টাস্ক ফোর্স। বড় বড় বাজারে গিয়ে সবটা খতিয়ে দেখতে দেখছেন আধিকারিকরা। ফোড়েদের কালো বাজারি রুখতেই অ্যাকশন। নজর থাকবে সেইদিকে।
আজ ফের বাংলার এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। ট্রাইবুনালের শুনানির শ্লথ গতির কারণে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ।
মূলত এই অভিযোগের উপরই চলবে শুনানি। নজর থাকবে সেইদিকে।
কেটে গেছে বাদল অধিবেশন। কুড়ি জন এনসিপিআই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেননি লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়।