আরও চার জেলার মিড–ডে মিলের দায়িত্ব ইসকনকে
কলকাতার পরে স্কুলশিক্ষা দপ্তর এ বার রাজ্যের চার জেলার মিড-ডে মিলের দায়িত্ব দিচ্ছে ইসকনকে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হচ্ছে ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’কে। এই সংস্থাটি ইসকনের। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধাননগর, দমদম এবং রাজারহাট-নিউ টাউন এলাকার স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া, হাওড়া ও পুরুলিয়া জেলা এবং পূর্ব মেদিনীপুরের দু’টি ব্লকেও দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাকে।