হোটেল ‘শিখা ইন’-এ অব্যবস্থায় দায় কার? দেখা হবে তদন্তে
মৃতদের মধ্যে বাংলাদেশি সাংবাদিক দেবাশিস দত্তের আত্মীয় স্নেহাশিস চন্দ্র মিঠু প্রশ্ন তুলেছেন — এ পারের হোটেলে গাফিলতি, অব্যবস্থার জন্য দেবাশিস, তাঁর স্ত্রী ও পুত্রের মৃত্যু হয়েছে। এখন বাংলাদেশে ওই দম্পতির সাত বছরের মেয়ে, বয়স্ক মা–বাবাকে কে দেখবেন? সোমবার মিঠু জানান, প্রয়াত সাংবাদিকের সহকর্মী, কুষ্টিয়া প্রেস ক্লাবের তরফে তাঁর বৃদ্ধ মা–বাবার হয়ে সাহায্যের আর্জি জানানো হবে। অসুস্থ ওই প্রবীণ দম্পতির পক্ষে ৩৭ বছরের ছেলে, বৌমা, নাতিকে হারানোর শোক বহন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।