যিশু বন্দনা, আইনজীবী ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় হিন্দুত্ববাদী সংগঠন - 24 Ghanta Bangla News
Home

যিশু বন্দনা, আইনজীবী ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় হিন্দুত্ববাদী সংগঠন

Spread the love

আক্রান্ত আইনজীবী সুরজিৎ জানিয়েছেন, তাঁরা হিন্দু হলেও তাঁর অসুস্থ মা সম্প্রতি বাড়িতে খ্রিস্টান মতে প্রার্থনা করেছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় দু-একজন আপত্তিও জানিয়েছিলেন বলে দাবি তাঁর। অভিযোগ, রবিবার দুপুরে বাড়িতে ফের প্রার্থনা চলাকালীন আচমকাই বেশ কিছু লোকজন এসে চড়াও হয়। তাদের সঙ্গে শতাধিক লোকজন ছিল বলে দাবি আইনজীবীর। তারা বাড়ির সামনে জড়ো হয়ে হুমকি দিতে থাকে বলে অভিযোগ। আইনজীবীর বৃদ্ধা মা বাড়ি থেকে বেরিয়ে এলে তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। বাধা দিতে এলে সুরজিৎ ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বীথিকাকেও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। বাড়িতে থাকা তাঁর চেম্বারেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ সুরজিতের। এমনকি, বাড়িতে খ্রিস্টান মতে প্রার্থনা করলে পরিবারকে এলাকাছাড়া করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *