যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল... | Jadavpur University VC Chiranjib Bhattacharya Falls After Student Gherao During Crucial Meeting - 24 Ghanta Bangla News
Home

যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল… | Jadavpur University VC Chiranjib Bhattacharya Falls After Student Gherao During Crucial Meeting

Spread the love

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ছিল বৈঠক। সেই বৈঠক শেষে বেরতে গিয়ে পড়ে গেলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। সোমবার রাতে বৈঠক শেষ হওয়ার আগেই তিনি বেরিয়ে যান। দেখা যায় সোজা হয়ে হাঁটার অবস্থায় তিনি নেই। এরপর নিরাপত্তারক্ষীরা তাঁকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন।

বাম ছাত্র সংগঠনের সদস্যরা উপাচার্যকে ঘেরাও করেছিলেন। এরপরই বৈঠক শেষ হওয়ার আগে দেখা যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসছেন তিনি। আরএসএফের সদস্য ইন্দ্রাণুজ রায়ের দাবি, কেউ ধাক্কা দেয়নি উপাচার্যকে। এসএফআই-এর সদস্যদের দাবি, বৈঠক শেষ হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৈঠক অসম্পূর্ণ থেকে যায় বলেও দাবি ছাত্রদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *