মেয়েকে বাঁচাতে মরিয়া ‘অন্ধ’ তাপসী, মুক্তি পেল ‘গান্ধারী’-র ট্রেলার
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেল বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)-র নতুন হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার ‘গান্ধারী’ (Gandhari)-র ট্রেলার। এক অন্ধ মায়ের চরিত্রে তাপসীর রূঢ় ও অদম্য লড়াইয়ের ঝলক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। ট্রেলারের শুরুতে দেখা যায়, চলন্ত ট্রেনে তাপসীর কোল থেকে অপহৃত হয় তাঁর ছোট্ট মেয়ে মিষ্টি। মেয়েকে বাঁচাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বাণী (তাপসী)।