ভারতে ফের বাড়ছে ট্যাবলেটের চাহিদা, কেন জানেন?
শুধু বড় শহর নয়, ছোট শহরেও বাড়ছে চাহিদা
তবে এই বৃদ্ধিতে কিন্তু শুধু দিল্লি, মুম্বই, কলকাতা বা বেঙ্গালুরুর মতো বড় শহরের ভূমিকা নেই। Asus-এর দাবি, তাদের ব্যবসার প্রায় ৬৫ শতাংশ Tier-2 থেকে Tier-4 শহর থেকে আসে। এমনকি প্রায় ৩০ শতাংশ ব্যবসা আসে Tier-4 থেকে Tier-6 বাজার থেকে। অর্থাৎ ভারতের ছোট শহর ও মফস্সলেও উন্নত প্রযুক্তির ডিভাইসের চাহিদা দ্রুত বাড়ছে।
OLED ডিসপ্লে ও শক্তিশালী হার্ডওয়্যারে জোর
পাশাপাশি ট্যাবলেট কেনার সময়ে এখন শুধু প্রসেসর বা RAM নয়, ডিসপ্লে, ডিজ়াইন এবং কতটা বহন করতে পারবেন সে দিকেও নজর দিচ্ছেন ক্রেতারা। বিশেষ করে ১০ থেকে ১৩ ইঞ্চি স্ক্রিনের ট্যাবলেটের চাহিদা বেড়েছে। Asus তাদের নতুন Pad T3201-এ ১৪৪Hz রিফ্রেশ রেটের 2.8K OLED ডিসপ্লে দিয়েছে। সংস্থার মতে, ট্যাবলেট ব্যবহারের মূল অভিজ্ঞতাই যেহেতু স্ক্রিনকে কেন্দ্র করে, তাই উন্নত ডিসপ্লে তাদের অন্যতম বড় আকর্ষণ।