ভারতে আমার প্রথম ট্রফি, নেটমাধ্যমে আবেগঘন পোস্ট দানির - 24 Ghanta Bangla News
Home

ভারতে আমার প্রথম ট্রফি, নেটমাধ্যমে আবেগঘন পোস্ট দানির

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনে পাঞ্জাব এফসিতে যোগদানের মধ্য দিয়েই প্রথমবারের মতো ভারতে এসেছিলেন দানি রামিরেজ (Dani Ramírez)। যোগদান করেছিলেন পাঞ্জাব এফসিতে। গতবার দলের পারফরম্যান্স…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনে পাঞ্জাব এফসিতে যোগদানের মধ্য দিয়েই প্রথমবারের মতো ভারতে এসেছিলেন দানি রামিরেজ (Dani Ramírez)। যোগদান করেছিলেন পাঞ্জাব এফসিতে। গতবার দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন এই ফুটবলার। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ দল গুলিকে। সমস্ত কিছু মাথায় রেখেই এবার এই স্প্যানিশ মিডফিল্ডারকে দলে টেনেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করে সমর্থকদের। বলাবাহুল্য, কলকাতায় আসার পর থেকে এখনও পর্যন্ত খুব একটা হতাশ করেননি তিনি।

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

খুব অল্প সময়ের মধ্যেই সমর্থকদের নজর কাড়তে শুরু করেছেন দানি। বলাবাহুল্য, এবারের এই ডুরান্ড কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই স্প্যানিশ ফুটবলার। গত রবিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টকে দিশেহারা করার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা ছিল এই ফুটবলারের। অবশেষে এবারের এই সিজনের শুরুতেই লাল-হলুদ জার্সিতে জিতলেন ট্রফি। বলাবাহুল্য, ভারতে আসার পর এটাই তাঁর প্রথম ট্রফি। সেই নিয়ে সোশ্যাল সাইটে আবেগঘন পোস্ট করেছিলেন এই বিদেশি তারকা।

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

ট্রফির সাথে ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘ ফুটবল আমাকে শিখিয়েছে যে যখন সবাই তাদের সতীর্থকে বিশ্বাস করে, সুন্দর জিনিস ঘটতে পারে। সেই বিশ্বাস আমাদের এখানে নিয়ে এসেছে। ভারতে আমার প্রথম ট্রফি, আমাদের সকলের জন্য গর্বের বিষয়। জয় ইস্টবেঙ্গল।’ তাঁর এই পোস্ট যথেষ্ট নজর কাড়ে ফুটবলপ্রেমীদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *