পানীয় জলের বেহাল দশা কাটাতে গা-ঝাড়া রেলের - 24 Ghanta Bangla News
Home

পানীয় জলের বেহাল দশা কাটাতে গা-ঝাড়া রেলের

Spread the love

বোর্ডের নির্দেশ, জ়োন ধরে স্টেশনের পানীয় জলের পরিকাঠামো খতিয়ে দেখে ত্রুটি চিহ্নিত করতে হবে। ভূগর্ভস্থ ও ওভারহেড ট্যাঙ্ক, পিভিসি ট্যাঙ্ক, ওয়াটার বুথ, কল, জল সরবরাহের পয়েন্ট এবং জল শোধন ব্যবস্থা পরীক্ষা করা হবে। ট্যাঙ্ক খালি করে পলি ও ময়লা পরিষ্কার করে জীবাণুমুক্ত করতে হবে। ট্যাঙ্কের ঢাকনা ঠিকমতো বন্ধ হওয়া এবং সেখানে পশু–পাখির না ঢোকা নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক, পাইপলাইন বা ফিল্টার মেরামত বা বদল করতে হবে। পাইপলাইনে চুঁইয়ে জল পড়লে ব্যবস্থা নিয়ে অপচয় রুখতে হবে। হ্যান্ড পাম্প ও বোরওয়েল থেকে পানীয় জল সংগ্রহের জায়গাতেও বিশেষ নজর থাকবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *