চাল দু’বারের বেশি না ধোয়ার পরামর্শ ব্রিটেনে, এতে কি ধবধবে সাদা ভাত পাওয়া সম্ভব? - 24 Ghanta Bangla News
Home

চাল দু’বারের বেশি না ধোয়ার পরামর্শ ব্রিটেনে, এতে কি ধবধবে সাদা ভাত পাওয়া সম্ভব?

Spread the love

জল বাঁচাতে চাল ধোয়ার অভ্যাস নিয়ে সচেতন করছে ব্রিটেন। UK-এর ‘water-saving campaign’ বলছে, দু’বারের বেশি চাল জলে ধোয়া উচিত নয়। কিন্তু মাত্র দু’বার ধুলেই কি চালের গায়ে লেগে থাকা সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে?

কেন এই পরামর্শ দিয়েছে ‘water-saving campaign’?

দক্ষিণ এশিয়ার মানুষ যেমন সবচেয়ে বেশি চালের তৈরি খাবার খায়, তেমনই তাদের মধ্যে ৫-৭ বার চাল ধোয়ার প্রবণতাও রয়েছে। এতে বেশি জল খরচ হয়। তাই জল বাঁচাতেই দু’বারের বেশি চাল না ধোয়ার পরামর্শ দিয়েছে ব্রিটেনের এই প্রকল্প। কিন্তু দু’বার চাল ধুলেই কি ময়লা ধুয়ে যায়?

ভাত রান্নার আগে চাল ধোয়া উচিত কেন? 

চালের গায়ে স্টার্চ, ধুলোময়লা এবং পাউডারজাতীয় উপাদান থাকে। তাই হাঁড়িতে চাল দেওয়ার আগে তা জলে ধোয়া প্রয়োজন। কিন্তু ৫-৭ বারই যে চাল ধুতে হবে, এমন কোনও গাইডলাইন নেই। চালের জল যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে, ততক্ষণ ধুতেই থাকেন— এমনটা না করলেও চলে।

চাল কতবার ধোয়া উচিত?

চালে জল ঢালা মাত্র তা ঘোলাটে হয়ে যায়। চালের মধ্যে যত রকম ময়লা থাকে, সব জলের সঙ্গে মিশে যায় বা জলের উপর ভেসে ওঠে। তবে এর জন্য ৫-৭ বার চাল ধোয়ার প্রয়োজন নেই। ২-৩ বার চাল ধোয়াই যথেষ্ট। ৫ বার ধুলেই যে চাল একেবারে ‘সেফ’, এমনটা নয়। বার বার চাল ধুলেও আর্সেনিকের মাত্রা খুব বেশি কমে না। আর্সেনিকের মাত্রা কমাতে হলে ভাত ফুটিয়ে সেই ফ্যান ফেলে দেওয়া দরকার।

২-৩ বারের বেশি চাল ধুলে কী হয়? 

জল একদম স্বচ্ছ না হওয়া পর্যন্ত যদি চাল ধুতেই থাকেন, তা হলে এর পুষ্টিগুণ কমে যেতে পারে। চালের মধ্যে আয়রন, ফোলেট, থায়ামিন ও নিয়াসিনের মতো যে সব দ্রবণীয় পুষ্টি রয়েছে, সেগুলো জলের সঙ্গে ধুয়ে মিশে বেরিয়ে যেতে পারে।

এ ভাবে কি সত্যি জল বাঁচানো সম্ভব?

ইংল্যান্ড ও ওয়েলসে কম জল ব্যবহারে সচেতনতা বাড়াতে ২০২৬ সালের মে মাসে Water Efficiency Campaign (WEC) বা ‘Let’s Save Water’ প্রচার শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জানা গিয়েছে, যদি ৫-৭ বার করে চাল ধোয়া বন্ধ করে দেওয়া হয়, তা হলে পাঁচ লিটার পর্যন্ত জল বাঁচানো সম্ভব। শুধু তা-ই নয়, চাল ধোয়া জল ফেলে দিতেও বারণ করছে তারা। এই জল গাছের গোড়ায় ঢেলে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

কী ভাবে চাল ধুলে দু’বারেই সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে?

প্রথমে চালের পরিমাণের চেয়ে একটু বেশি জল নিন। এ বার ওই জলে চাল ৩০ মিনিট মতো ভিজিয়ে রাখুন। তারপরে হাত দিয়ে কচলে নিন। দেখবেন চালের জল ঘোলাটে হয়ে গিয়েছে। এ বার ওই জলটা ফেলে দিন। দ্বিতীয় বার জল নিন। আর একবার হাত দিয়ে হালকা করে ধুয়ে জলটা ফেলে দিন। ব্যস কাজ শেষ। এ বার ওই চাল সিদ্ধ করতে বসিয়ে দিন।

FAQ

১. চাল কতবার ধোয়া উচিত?
সাধারণত ২-৩ বার চাল ধোয়া যথেষ্ট। ৫-৭ বার ধোয়ার প্রয়োজন নেই।

২. দু’বার চাল ধুলেই কি ময়লা পরিষ্কার হয়?
চাল কিছুক্ষণ ভিজিয়ে প্রথমবার ভালো করে কচলে এবং দ্বিতীয়বার হালকা করে ধুলে সাধারণ ময়লা ও অতিরিক্ত স্টার্চের অনেকটাই দূর করা যায়।

৩. বারবার চাল ধুললে কী ক্ষতি হতে পারে?
অতিরিক্ত ধোয়ার ফলে আয়রন, ফোলেট, থায়ামিন ও নিয়াসিনের মতো কিছু জলীয় পুষ্টি কমে যেতে পারে।

৪. চাল ধুলে কি আর্সেনিক দূর হয়?
শুধু বারবার ধুলে আর্সেনিক খুব বেশি কমে না। আর্সেনিক কমানোর জন্য রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ।

৫. চাল ধোয়ার জল কি ফেলে দিতে হবে?
জল অপচয় না করে উপযুক্ত ক্ষেত্রে গাছের গোড়ায় ব্যবহার করা যেতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *