সফল ‘অগ্নি’ পরীক্ষায় বিশ্বকে চমকে দিল ভারত
DRDO জানিয়েছে, ‘অগ্নি-৬’ মিসাইল তৈরি করা হয়েছে ভারতীয় প্রযুক্তি দিয়ে। মিসাইল উৎক্ষেপণ থেকে লক্ষ্য বস্তুতে আঘাত হানা— পুরো প্রক্রিয়াটির উপর বিশেষ নজরদারি চালানো হয়েছিল। তার পরেই DRDO সফল উৎক্ষেপণের বিষয়টি প্রকাশ্যে এনেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভাবনীয় এই সাফল্যের জন্য DRDO এবং ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নিরাপত্তা ক্ষেত্রে এই মিসাইল ভারতের শক্তি অনেক বাড়িয়ে দেবে।