অর্থাভাবে থমকে কিডনি প্রতিস্থাপন, মৃত্যুমুখে ছেলে, সাহায্যের আর্জি পরিবারের
তপন মণ্ডল, হিঙ্গলগঞ্জ
একমাত্র ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তার সঙ্গতি নেই হতদরিদ্র পরিবারের। অর্থের অভাবে কিডনি প্রতিস্থাপনে বাধা হয়ে দাঁড়িয়েছে হিঙ্গলগঞ্জের ৪১ বছর বয়সি জয়দেব রায়ের। প্রতিদিন একটু একটু করে ছেলেকে মৃত্যুর দিকে তলিয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ছেন অসহায় মা। পরিবারের আর্জি, যদি কোনও সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান কিডনি প্রতিস্থাপনের খরচ বহন করতে এগিয়ে আসে তবেই বাঁচানো সম্ভব জয়দেব রায়কে।