SSKM Hospital Tree Fall: গাছ ভেঙে পড়ে মৃত্যু মহিলার, আহত শিশু-সহ ২, SSKM-এর সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা | SSKM Hospital Tragedy: Tree Falls, Woman Killed; Child Among 2 Seriously Injured - 24 Ghanta Bangla News
Home

SSKM Hospital Tree Fall: গাছ ভেঙে পড়ে মৃত্যু মহিলার, আহত শিশু-সহ ২, SSKM-এর সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা | SSKM Hospital Tragedy: Tree Falls, Woman Killed; Child Among 2 Seriously Injured

Spread the love

কলকাতা: SSKM-এ মর্মান্তিক দুর্ঘটনা! আচমকাই গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় এক শিশু-সহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আচমকা ঘটে যাওয়া এই দুর্ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সকাল আনুমানিক ৮টা নাগাদ ইউরোলজি বিভাগের কাছে থাকা একটি বিশাল পুরনো গাছ হঠাৎ করেই উপড়ে ভেঙে পড়ে। সে সময়  স্বাভাবিকভাবেই হাসপাতাল চত্বরে রোগী ও পরিজনদের ভিড়। গাছটি একেবারে ওই মহিলার মাথায় ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

গাছের নিচে চাপা পড়ে এক শিশু ও আরও এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ ও পুলিশ উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে দ্রুত এসএসকেএমের জরুরি বিভাগে ভর্তি করা হয়, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।

রোগীর আত্মীয়দের অভিযোগ, দীর্ঘদিনের পুরনো গাছটির প্রতি আগে থেকেই নজর দেওয়ার কথা প্রশাসনের। টানা বৃষ্টির মাটি আরও আলদা হয়ে গিয়েছে। ভিড়ে ঠাসা সরকারি হাসপাতালে সকালের ব্যস্ত সময়ে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *