ED chargesheet: কোন পদের জন্য কত 'রেট'? জানিয়ে পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে চার্জশিট ইডির | SSC Group C D Recruitment Scam: ED Chargesheet Reveals ‘Rate Chart’ for Jobs - 24 Ghanta Bangla News
Home

ED chargesheet: কোন পদের জন্য কত ‘রেট’? জানিয়ে পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে চার্জশিট ইডির | SSC Group C D Recruitment Scam: ED Chargesheet Reveals ‘Rate Chart’ for Jobs

Spread the love

চার্জশিটে কী উল্লেখ করেছে ইডি?Image Credit: TV9 Bangla

কলকাতা: কোন পদে চাকরি পেতে কত টাকা দিতে হবে? তার ‘রেট চার্ট’ ছিল। এভাবেই SSC গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরি ‘বিক্রি’ হয়েছে। SSC গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে এই বিস্ফোরক অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার ইডি আদালতে SSC গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল ED। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, প্রসন্ন রায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। সেই চার্জশিটেই এই ‘রেট চার্টের’ কথা উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

চাকরি পেতে রেট চার্ট-

এদিন জমা দেওয়া চার্জশিটে ইডি উল্লেখ করেছে, এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট রেট চার্ট ছিল। চাকরি পেতে কত টাকা দিতে হত? ED জানিয়েছে, গ্রুপ সি পদের জন্য ১৫ থেকে ১৬ লক্ষ টাকা দিতে হয়েছে। এবং গ্রুপ ডি পদের জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকায় চাকরি বিক্রি করা হয়েছে। ইডি আরও জানিয়েছে, OMR শিট জাল করা হয়েছে। টাকা নিয়ে ব়্যাঙ্ক জাম্প করানো হয়েছে।

ইডি এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এবং দুই মিডলম্যান কুন্তল ঘোষ, প্রসন্ন রায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ। প্রায় সাড়ে ৩ বছর জেলে থাকার পর গত বছরের নভেম্বরে জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও জামিনে রয়েছেন। ইডির নতুন চার্জশিটে তাঁরা ফের বিপাকে পড়লেন বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *