২৮ বছর পরে জুটি বাঁধলেন প্রভাত রায়-কবীর সুমন, কেমন হলো ‘বলাই’-এর গানের রেকর্ডিং?
বহু বছর আগে প্রভাত রায়ের ‘সেদিন চৈত্রমাস’ ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন কবীর সুমন। আর তার পরে এই। ‘বলাই’-এর জন্য দু’টি গান তৈরি করছেন কবীর সুমন। তার মধ্যে একটি রবীন্দ্রসঙ্গীত। অন্য গানটির প্রথম লাইন—‘সে চলে যায়, তবু যায় না…’। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই গানটির সুর তৈরি করেছেন তিনি। পাশাপাশি সঙ্গীতের অ্যারেঞ্জমেন্ট এবং হারমনি নিয়েও কাজ করছেন সুমন। এ বার শুধু সুরকার হিসেবে নয়, তাঁর কণ্ঠে গানও শোনা যাবে তাঁকে। তাঁর কথায়, ‘এই কাজটা করতে বেশ আনন্দই হচ্ছে। পুরনো বন্ধুর সঙ্গে আবার কাজ করার একটা আলাদা আনন্দ।’