সাত বছর পরে ফের, তাপসী–কঙ্গনার বাগযুদ্ধ চর্চায় - 24 Ghanta Bangla News
Home

সাত বছর পরে ফের, তাপসী–কঙ্গনার বাগযুদ্ধ চর্চায়

Spread the love

অঞ্জন চক্রবর্তী

সাত বছর পরে ফের একবার। কঙ্গনা রানৌত ও তাপসী পান্নুর দ্বন্দ্ব আবার একবার চর্চায়। ‘সস্তা কপি’ কটাক্ষ ছুড়ে দেওয়া, নেপোটিজ়ম নিয়ে মতামত হোক বা অভিভাবকদের বড় করে তোলার ধরন নিয়ে খোঁচা দেওয়া, কাদা ছোড়াছুড়ি যেন থামছেই না। কিছু দিনের মধ্যে মুক্তি পেতে চলেছে তাপসীর পরের কাজ ‘গান্ধারী’। সেই প্রজেক্টের প্রচারের মাঝে অভিনেত্রীর কাছে উড়ে এসেছিল ২০১৯–এ কঙ্গনার সঙ্গে বাগযুদ্ধের প্রসঙ্গ। সেই প্রেক্ষিতেই তাপসী বলেন, ‘ওর সঙ্গে আমার কখনও দেখাই হয়নি। তথাকথিত সমস্যাগুলো যখন তৈরি হয়েছিল, তখন বা এখনও না। আর ঝগড়া তখনই হয়, যখন দু’জন মানুষের মধ্যে সংঘর্ষ হয়। আমি তো কখনও সংঘর্ষে জড়াইনি। আমার কথা বলার ধরন বা দৃষ্টিভঙ্গির সঙ্গে বড় হয়ে ওঠার সম্পর্ক ওতপ্রোত ভাবে জড়িয়ে। প্রত্যেকের ক্ষেত্রেই তাই। তাই কে কোথা থেকে এসেছে, তা বিচার করার জন্য সকলের কাছে এটুকুই যথেষ্ট বলে আমার মনে হয়।’ এর পাশাপাশি তাপসী স্মরণ করিয়ে দেন, কঙ্গনার বোন রঙ্গোলি চান্ডেল তাঁকে ‘সস্তা কপি’ বলে প্রথম কটাক্ষ করেছিলেন। প্রসঙ্গত, সেই সময়ে এই মন্তব্য বলিউডে ব্যাপক আলোড়ন ফেলেছিল। তবে তাপসীর বক্তব্য, তিনি বিষয়টিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেননি। অভিনেত্রীর কথায়, ‘যদি কঙ্গনা এত ভালো অভিনেত্রী হন, তা হলে তাঁর কপি বলা হলে আমার আপত্তি কোথায়?’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *