বেজিং সফরে অজিত ডোভাল, চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে হবে বৈঠক, কী নিয়ে আলোচনা? - 24 Ghanta Bangla News
Home

বেজিং সফরে অজিত ডোভাল, চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে হবে বৈঠক, কী নিয়ে আলোচনা?

Spread the love

সোমবার চিনের বেজিং সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হবে ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেওয়ার কথা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তার আগেই ডোভালের এই চিন সফর কূটনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দুই দেশের নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হতে পারে এই বৈঠকে। পূর্ব লাদাখ এবং অরুণাচল প্রদেশের সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনা এবং উত্তেজনা প্রশমনের বিষয়ে কথা বলতে পারেন ডোভাল।

উল্লেখ্য, ২০২০ সালে পূর্ব লাদাখে সামরিক অচলাবস্থার পর থেকেই সীমান্ত পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। সম্প্রতি অরুণাচল প্রদেশ সীমান্তে চিনা সেনার (PLA) অনুপ্রবেশের খবর নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানায়নি প্রতিরক্ষা মন্ত্রক। এমত অবস্থায় দুই দেশের ‘বিশেষ প্রতিনিধি’ স্তরের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকার সংঘর্ষের পরে পরিস্থিতির অবনতি হয়েছিল। ২০২৪ সালে রাশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। তার পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক ফের ধীরে ধীরে উন্নত হতে শুরু করে।

আগামী মাসে ব্রিকস সম্মেলন হবে দিল্লিতে। এই গোষ্ঠীর অন্যতম সদস্য বেজিং। সেই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলাদা ভাবে আলোচনার সম্ভাবনাও রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *