‘ওদের এগারো সিনেমা দেখাব’, ডার্বিতে লজ্জার হারে মোহনবাগান প্লেয়ারদের দাওয়াই দেবাশিস দত্তর - 24 Ghanta Bangla News
Home

‘ওদের এগারো সিনেমা দেখাব’, ডার্বিতে লজ্জার হারে মোহনবাগান প্লেয়ারদের দাওয়াই দেবাশিস দত্তর

Spread the love

সোমবার অর্থাৎ ডুরান্ড ফাইনালের পরের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস দত্ত বলেন, মোহনবাগানের ঐতিহ্যকে বোঝাতে ISL-এর আগে প্লেয়ারদের এগারো সিনেমা দেখানো হবে। ১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে মোহনবাগান যেই লড়াই করেছিল সেটা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। ২০১১ সালের ২৯ জুলাই মুক্তি পায় এই সিনেমা। এ বার সেটাই প্লেয়ারদের তাতানোর অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে মোহনবাগান ক্লাব ম্যানেজমেন্ট।

ডুরান্ড কাপে মোহনবাগান ভালো শুরু করেছিল। ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায় তারা। শুরুটা ডার্বিতে জিতে করার ধারাটা বজায় রেখেছে গোটা ডুরান্ড কাপে। বিপুল সংখ্যক গোল দিয়ে জিতেছে সবুজ মেরুন। নকআউটেও জেতে তারা। যদিও জামশেদপুর এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা জিতেছে টাইব্রেকারে। কিন্তু ফাইনালে ছন্দপতন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *