আর্জেন্তিনার কাছে ৫ গোল হজম, হকি বিশ্বকাপের সেমির স্বপ্ন শেষ ভারতের
হকি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের পুরুষ হকি দলের। সোমবার নেদারল্যান্ডসের ওয়াগনার স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের ডু-অর-ডাই ম্যাচে শক্তিশালী আর্জেন্তিনার কাছে ৩-৫ ব্যবধানে পরাস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ক্রেগ ফুলটনের শিষ্যরা। এই হারের ফলে গ্রুপে চতুর্থ স্থানে থেকে শেষ করতে হলো ভারতকে, যার ফলে এখন তাদের লড়াই করতে হবে ক্লাসিফিকেশন ম্যাচে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণের জন্য। এর আগে ভারতের মহিলা হকি দলও বিদায় নিয়েছিল, ফলে হকিতে জোড়া ধাক্কা খেল ভারত।