এখানেই বসে এশিয়ার সবচেয়ে বড় লঙ্কার বাজার, ভারতের ‘চিলি ক্যাপিটাল’ কোন শহর? জানুন কেন এত বিখ্যাত - 24 Ghanta Bangla News
Home

এখানেই বসে এশিয়ার সবচেয়ে বড় লঙ্কার বাজার, ভারতের ‘চিলি ক্যাপিটাল’ কোন শহর? জানুন কেন এত বিখ্যাত

Spread the love

chillis from plant

ভারতীয় রান্নায় লঙ্কার গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ঝাল, রং ও স্বাদ বাড়াতে তরকারি, চাটনি, আচার থেকে শুরু করে বিভিন্ন মশলায় লঙ্কার ব্যবহার হয়।

long red chillis in a bucket

দেশের বিভিন্ন প্রান্তে লঙ্কার চাষ হলেও ভারতে এমন একটি শহর রয়েছে, যা লঙ্কা চাষ, বাণিজ্য এবং রপ্তানির জন্য গোটা দেশে বিশেষ পরিচিত। এমনকী আন্তর্জাতিক মশলার বাজারেও এই শহরের লঙ্কার আলাদা কদর রয়েছে।

a large chilli market where people trade chilli

আর এই অঞ্চলে লঙ্কার ব্যবসা আজকের নয়। বহু প্রজন্ম ধরে লঙ্কা চাষ হয়ে আসছে। এখানে লঙ্কার উৎপাদন স্থানীয় অর্থনীতিও একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু চাষ নয়, লঙ্কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল বাণিজ্যিক পরিকাঠামোও।

chilli powder and chilli

কৃষক থেকে ব্যবসায়ী—বহু মানুষ এই চিলি ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি বা পরোক্ষ ভাবে যুক্ত। শুধু তাই নয়, এই শহর সারা দেশে পরিচিত চিলি ক্যাপিটাল নামে। কোথায় রয়েছে এই শহর?

lots of chillis in a plate

অন্ধ্র প্রদেশের গুন্টুরকে বলা হয় চিলি ক্যাপিটাল। তবে শুধু লঙ্কার উৎপাদনই নয়, এখানকার সবচেয়ে বড় পরিচয় হলো তার বিশাল লঙ্কার বাজার। গুন্টুরের মিরচি ইয়ার্ডে বসে এশিয়ার সবচেয়ে বৃহত্তম লঙ্কার বাজার।

chillis in plate and chilli powder

দূর-দূরান্ত থেকে এখানে আসেন ব্যবসায়ীরা লঙ্কা বিক্রি করতে। দেশের বিভিন্ন প্রান্তের কৃষক ও ব্যবসায়ীরা বিভিন্ন জাতের লঙ্কা নিয়ে আসেন এখানে। বিপুল পরিমাণ কেনাবেচার পাশাপাশি এই বাজার লঙ্কার দাম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বাজার।

guntun chilli sannam in andhra pradesh

তবে এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে থাকা অন্যতম জনপ্রিয় লঙ্কা হলো গুন্টুর সান্নাম লঙ্কা। গাঢ় লাল রং, ঝাল এবং স্বতন্ত্র স্বাদের জন্য এই লঙ্কার বিশেষ পরিচিতি রয়েছে। মশলার গুঁড়ো, আচার, সস এবং বিভিন্ন ভারতীয় রান্নায় এটি ব্যবহার করা হয়। এই লঙ্কা GI ট্যাগ-ও পেয়েছে, যা তার ভৌগোলিক পরিচিতি ও বিশেষ বৈশিষ্ট্যকে স্বীকৃতি দিয়েছে।

guntur chilli exports in market and all over the world

এখানকার লঙ্কার চাহিদা শুধু দেশের বাজারে সীমাবদ্ধ নয়। এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশেও লঙ্কা রপ্তানি করা হয়। ফলে আন্তর্জাতিক মশলা বাণিজ্যেও এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

people buy chilli from market in Guntur

লঙ্কার চাষ, বিশাল বাজার, বিখ্যাত লঙ্কার জাত এবং আন্তর্জাতিক রপ্তানি—সব মিলিয়ে এই শহরের পরিচিতি তৈরি হয়েছে ‘ভারতের লঙ্কার রাজধানী’ হিসেবে। যে শহরে লঙ্কাকে ঘিরেই গড়ে উঠেছে কৃষি, বাণিজ্য ও অর্থনীতি। যা এই শহরকে আরও সমৃদ্ধি করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *