WhatsApp চ্যাট ডিলিট? পুরনো মেসেজ ফেরানোর সহজ উপায়
Android ফোনে কী ভাবে চ্যাট ফিরিয়ে আনবেন?
Android ব্যবহারকারীদের ক্ষেত্রে WhatsApp-এর চ্যাট সাধারণত Google Account backup-এর মাধ্যমে restore করা যায়। ব্যাকআপ রয়েছে কি না দেখতে প্রথমে Google One অ্যাপ খুলে নিজের Google Account-এ লগ ইন করুন। এরপর Storage > Other অপশনে গেলে WhatsApp-এর ব্যাকআপ রয়েছে কি না দেখতে পারবেন।
ব্যাকআপ নিশ্চিত করার পর WhatsApp আনইনস্টল করে আবার ইনস্টল করুন। নিজের ফোন নম্বর যাচাই করার পর অ্যাপে ব্যাকআপ পাওয়া গেলে Restore অপশনে ট্যাপ করুন। কিছুক্ষণ অপেক্ষা করলেই পুরনো চ্যাট ফিরে আসবে।
Google backup না থাকলে কী করবেন?
যদি Google Account-এ কোনও backup না থাকে, তাহলে পুরনো ফোন থেকে নতুন ফোনে সরাসরি chat transfer করার সুযোগ থাকতে পারে। তাই পুরনো ফোনে WhatsApp-এর চ্যাট এখনও থাকলে সেটি মুছে ফেলার আগে নতুন ফোনে transfer করার ব্যবস্থা করা ভালো।
মনে রাখবেন, backup restore না করে যদি Skip করে WhatsApp চালু করেন এবং পরে নতুন backup তৈরি হয়, তাহলে আগের backup-এর জায়গায় নতুন backup সংরক্ষিত হতে পারে।