ইদের নমাজের অনুমতি দিলেও রেড রোডে হনুমানজয়ন্তীর মিছিলে না লালবাজারের, আদালতে BJP - 24 Ghanta Bangla News
Home

ইদের নমাজের অনুমতি দিলেও রেড রোডে হনুমানজয়ন্তীর মিছিলে না লালবাজারের, আদালতে BJP

Spread the love

কলকাতায় ফের হিন্দুদের কর্মসূচির অনুমতি না দেওয়ার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। যে রেড রোডে ইদের নমাজে হাজির থাকেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই হিন্দু সেবাদলের হনুমান জয়ন্তীর মিছিলের অনুমতি দিল না লালবাজার। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছে ওই বিজেপিঘনিষ্ঠ ওই হিন্দু সংগঠনটি।

জানা গিয়েছে, আগামী ১২ এপ্রিল হনুমানজয়ন্তীর দিন রেড রোডে মিছিল করতে চায় হিন্দু সেবাদল। এই মর্মে লালবাজারের অনুমতি চেয়ে আবেদন করে তারা। বেলা ১টা থেকে ৫টা পর্যন্ত রেড রোডে মিছিল করতে চেয়েছিল তারা। কিন্তু আবেদন মঞ্জুর হয়নি। এর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়েরের অনুমতি চায় তারা। সেই আবেদন গ্রহণ করেন বিচারপতি। বুধবার মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে।

মামলাকারীদের দাবি, রেড রোডে অন্য সম্প্রদায়কে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেওয়া হয়। বেশ কয়েক ঘণ্টা রাস্তা বন্ধ করে চলে ধর্মীয় আচার ও শুভেচ্ছা বিনিময়। তাহলে তাদের অনুমতি দেওয়া হল না কেন?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *