লাল বলে নেতৃত্বের অভিষেকেই ব্যর্থ বৈভব সূর্যবংশী
IPL, বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে ভারতের সিনিয়র দলের হয়েও নজর কেড়েছে বৈভব সূর্যবংশী। এ বার ঘরোয়া ক্রিকেটে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বৈভবকে। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ১৫ বছরের ক্রিকেটারকে। তবে লাল বলের ক্রিকেটের এই টুর্নামেন্টে অভিষেকেই ব্যর্থ বৈভব। বেঙ্গালুরুতে নর্থ-ইস্ট জ়োনের বিরুদ্ধে ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে ওপেনে নেমে মাত্র ৮ রানে আউট হলো সে।