জামশেদপুর ছেড়ে এবার পাঞ্জাবে যোগ দিলেন মেসি বাউলি - 24 Ghanta Bangla News
Home

জামশেদপুর ছেড়ে এবার পাঞ্জাবে যোগ দিলেন মেসি বাউলি

Spread the love

বিগত কয়েক সিজন ধরে দাপুটে ফুটবল খেলেও চূড়ান্ত সাফল্য পায়নি পাঞ্জাব এফসি (Messi Bouli)। তৎকালীন বিদেশি কোচ পানাগিওটিস ডিলমপেরিসের উপর ভরসা রেখেই দল সাজিয়েছিল দেশের…

বিগত কয়েক সিজন ধরে দাপুটে ফুটবল খেলেও চূড়ান্ত সাফল্য পায়নি পাঞ্জাব এফসি (Messi Bouli)। তৎকালীন বিদেশি কোচ পানাগিওটিস ডিলমপেরিসের উপর ভরসা রেখেই দল সাজিয়েছিল দেশের প্রথম সারির ফুটবল ক্লাব। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনেও ছিল চমক। এক্ষেত্রে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকেই সাফল্য পেতে মরিয়া ছিল সকলে। কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। নিজেদের ভুল ত্রুটি শুধরে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল আইএসএলের এই দলটি।

সেই সময় সুপার কাপ ও আইএসএলের কথা মাথায় রেখেই একাধিক ফুটবলারদের (Messi Bouli)দলে টেনেছিল প্রথম সারির দল। কিন্তু সিজন শেষে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থেকেই অভিযান শেষ করেছিল পাঞ্জাব। কিন্তু সেইসব এখন অতীত।

আরও দেখুনঃ East Bengal: চলতি সপ্তাহেই শহরে এফিয়ং? নজর‌ সমর্থকদের

আসন্ন ফুটবল মরসুমের কথা মাথায় বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করেছে দল গুলি। এক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়ন দল ইস্টবেঙ্গল সহ মোহনবাগান সুপার জায়ান্ট এবং গোয়ার নাম উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। তবে একেবারেই নিষ্ক্রিয় ছিল না পাঞ্জাব ম্যানেজমেন্ট।

কয়েক মাস আগেই লুংডিমের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করেছিল ক্লাব। (Messi Bouli)পাশাপাশি মোহাম্মদ ইনামের কথাও জানিয়েছিল ম্যানেজমেন্ট। সময়ের সাথে সাথেই ক্রমশ দীর্ঘ হয়েছে সেই তালিকা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন রাফায়েল মেসি বাউলি। হ্যাঁ ঠিকই শুনেছেন। গতকাল স্পষ্ট হয়ে গিয়েছে তার যোগদানের বিষয়টি। একটা সময় ইস্টবেঙ্গল ক্লাবে যোগদানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে খেলতে এসেছিলেন ক্যামেরুনের এই ফুটবলার।

আরও দেখুনঃ এএফসি ম্যাচের আগে হাবাসের বার্তা, আল আরবির বিরুদ্ধে জয়ের কৌশল কী?

সফল হয়েছিলেন একক দক্ষতায়। যদিও পরবর্তীতে আর তাকে রাখেনি দল। চলে গিয়েছিলেন জামশেদপুরে। গতবার সেখানে অনবদ্য পারফরম্যান্স করে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। এবার পাঞ্জাব শিবিরের নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *