মহিলাদের বিক্ষোভের মুখে মেজাজ হারালেন অর্জুন সিং
অর্জুন বলেন, ‘সিংহভাগ মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন। যারা এই টাকা পাননি তারা অনলাইনে আবেদনটা সংশোধন করবেন। প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন।’ শুক্রবারই অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষুব্ধ মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন অর্জুনের খাসতালুক ভাটপাড়া পুরসভার কর্মী আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বেশ কয়েকজন মহিলা উত্তেজিত হয়ে ভাটপাড়া পুরসভায় ঢুকে পড়েন। তাঁদের দাবি, এতদিন তাঁরা লক্ষীর ভাণ্ডার পেতেন, কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ক্ষুব্ধ মহিলারা কর্মীদের দিকে জলের বোতল ছুড়ে মারছেন। কেউ কেউ পুরসভার টেবিলে রাখা ফাইল, কাগজপত্র ফেলে দিচ্ছেন। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই সময়’)।