প্রেমের সম্পর্ক বড় বদল, কেরিয়ারে উন্নতি— এই সপ্তাহে কার ভাগ্যে কী আছে? দেখুন সাপ্তাহিক ট্যারো রাশিফল  - 24 Ghanta Bangla News
Home

প্রেমের সম্পর্ক বড় বদল, কেরিয়ারে উন্নতি— এই সপ্তাহে কার ভাগ্যে কী আছে? দেখুন সাপ্তাহিক ট্যারো রাশিফল 

Spread the love

কন্যা রাশি

সপ্তাহের শুরুতে দায়িত্বের চাপ বাড়তে পারে। অফিস ও পরিবারের কাজ সামলাতে গিয়ে ব্যস্ততা বাড়বে। একঈ সঙ্গে দীর্ঘদিনের পুরোনো কোনও কাজ শেষ করতে পারবেন। সব দায়িত্ব একা নেওয়ার বদলে প্রয়োজন অনুযায়ী ভাগ করে নিন। পরিবারে সুখবর আসতে পারে। প্রেমের সম্পর্কে মনের কথা ভাগ করে নিলে ঘনিষ্ঠতা বাড়বে।

তুলা রাশি

কোনও সম্পর্কের দূরত্বের আসল কারণ এই সপ্তাহে বুঝতে পারবেন। কাছের কারও সঙ্গে কম কথা বলা বা মতবিরোধ নিয়ে মনে নানা প্রশ্ন তৈরি হতে পারে। এমন ক্ষেত্রে অনুমান না করে সরাসরি কথা বলাই সবচেয়ে ভালো। কর্মক্ষেত্রে যোগাযোগ ও দক্ষতা কাজে লাগিয়ে আটকে থাকা কাজ এগিয়ে নিতে পারবেন।

বৃশ্চিক রাশি

পরিবার বা বাড়িকে ঘিরে সুখবরের পাশাপাশি পুরোনো কোনও সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে হতে পারে। প্রেমের সম্পর্কে কারও কথা ও কাজের মধ্যে পার্থক্য চোখে পড়বে। পুরোনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে ভুল এড়াতে পারবেন।

ধনু রাশি

কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে। কোনও পদ, প্রকল্প বা দায়িত্ব নিয়ে একাধিক ব্যক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে। তুলনায় না গিয়ে নিজের কাজের মানের দিকে নজর দিন। অভিজ্ঞ কারও সহযোগিতা সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে।

মকর রাশি

চাকরি, ব্যবসা বা আয়ের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। শুরুটা ছোট হলেও ভবিষ্যতে স্থায়ী লাভের সম্ভাবনা রয়েছে। তবে কোনও পুরোনো বিষয়ে নতুন তথ্য সামনে আসায় আপনার ধারণা বদলাতে পারে। তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না।

কুম্ভ রাশি

দীর্ঘদিনের কোনও ইচ্ছা বা লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে পারেন। তবে একসঙ্গে বেশি দায়িত্ব নিলে জীবনে ভারসাম্য নষ্ট হতে পারে। হঠাৎ খরচ বাড়তে পারে, তাই পুরো টাকা আগে থেকেই খরচ করে ফেলবেন না। সম্পর্কেও কোনও বিষয় পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত সন্দেহ না করাই ভালো।

মীন রাশি

অর্থ, চাকরি বা ব্যবসার পুরোনো পদ্ধতি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন বুঝতে পারবেন। যে পদ্ধতিতে বারবার কাঙ্ক্ষিত ফল মিলছে না, তাতে পরিবর্তন আনার সময় এসেছে। পরিবার ও বন্ধুদের সহযোগিতা মানসিক স্বস্তি দেবে। পুরোনো পরিচিতের সঙ্গে যোগাযোগও হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *