নেতৃত্ব, উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্যের প্রতীক, হাতের পাতায় কী বলছে ‘বৃহস্পতি মাউন্ট’?
হস্তরেখাবিদ্যায় হাতের তালুর বিভিন্ন উঁচু ও মাংসল অংশকে মাউন্ট (Mount) বলা হয়। এগুলিকে বিভিন্ন গ্রহের সঙ্গে প্রতীকী ভাবে যুক্ত করা হয় এবং ব্যক্তিত্ব, মানসিকতা, প্রতিভা ও প্রবণতা বোঝার ক্ষেত্রে বিবেচনা করা হয়। প্রচলিত হস্তরেখাবিদ্যায় প্রধানত সাতটি মাউন্ট গুরুত্বপূর্ণ—বৃহস্পতি, শনি, সূর্য, বুধ, শুক্র, চন্দ্র ও মঙ্গল। আজ আমরা এই সাতটি মাউন্টের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ন মাউন্ট- বৃহস্পতি মাউন্ট সম্পর্কে বলব।
হস্তরেখাবিদ্যায় হাতের তালুর প্রতিটি মাউন্ট বা উঁচু অংশের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এর মধ্যে বৃহস্পতি মাউন্ট (Mount of Jupiter) অন্যতম গুরুত্বপূর্ণ। এটি তর্জনী আঙুলের ঠিক নিচে অবস্থিত এবং প্রচলিত হস্তরেখাবিদ্যা অনুযায়ী নেতৃত্ব, উচ্চাকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস, সম্মান ও কর্তৃত্বের সঙ্গে এটি যুক্ত। কোনও ব্যক্তির লক্ষ্যপূরণের মানসিকতা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা বোঝার ক্ষেত্রে এই মাউন্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।