ওমানে গাড়ি উল্টে মৃত ভারতীয় নাগরিক, আহত ৯
ওমানের রাস্তায় গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। ঘটনায় আহত হয়েছেন ৯ জন। ওমানের পুলিশ জানিয়েছে, শনিবার এই দুর্ঘটনা ঘটেছে সুলতান সইদ বিন তৈমুর সড়কে। গাড়িটি রাস্তা থেকে সরে যাওয়ার পর এই ঘটনা ঘটে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় আহত দু’জনকে নিজওয়া হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশের এয়ার উইং। এক জনের মৃত্যু হলেও দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।