গোরক্ষপুরে একরত্তির সঙ্গে বেজির বন্ধুত্ব - 24 Ghanta Bangla News
Home

গোরক্ষপুরে একরত্তির সঙ্গে বেজির বন্ধুত্ব

Spread the love

উত্তরপ্রদেশে গোরক্ষপুরে বাড়ির সামনে খেলছিল এক শিশু কন্যা। সেই সময় মাঠের দিক থেকে একটি বেজি বেরিয়ে এসে তার সঙ্গে খেলতে শুরু করে। কখনও মেয়েটির হাত-পায়ের কাছে লাফিয়ে উঠছিল, আবার কখনও একেবারে তার সামনে এসে দাঁড়াচ্ছিল বেজিটি। মেয়েটিও কোনও ভয় না পেয়ে আপন মনে খেলছিল তার সঙ্গে। বেজিটিও তাকে কোনও রকম আঘাত করেনি। পুরো দৃশ্যটা দেখে মনে হচ্ছিল, যেন মেয়ে আর বেজিটির মধ্যে বহু দিনের বন্ধুত্ব। আসলে বেজিটিও যেন বুঝে গিয়েছিল—কে তার ক্ষতি করতে পারে, আর কে শুধু তার সঙ্গে খেলতে চায়! সস্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় LIVE.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *