BIG NEWS: মা হলেন দীপিকা, পরিবারে এল নতুন সন্তান, অভিনেত্রীর ছেলে না মেয়ে? – Bengali News | Deepika padukone and ranveer singh give birth of a baby girl
দিনক্ষণ আগে থেকেই ছিল ঠিক। ৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন দীপিকা পাড়ুকোন। তেমনটাই হল। ৮ সেপ্টম্বর রবিবার বেলা হতেই সুখবর এল পরিবারে। মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। বলিউডে খবর প্রকাশ্যে আসা মাত্রই খুশির হাওয়ার ভাসছেন সকলেই। বাবা হলেন রণবীর কাপুর। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এনেছিলেন জুটি। তারপর থেকেই অপেক্ষায় দিনগুনছিলেন সকলে। দেখতে দেখতে সুদিন হাজির। পরিবারে এ নতুন সন্তান। দীপিকা রণবীরের কোল আলো করে জন্ম নিল কন্যা সন্তান। এক সাক্ষাৎকারে দীপিকা মেয়ে হওয়ার ইচ্ছে প্রকাশই করেছিলেন।
রণবীর কাপুরের ঘরেও কন্যা সন্তান, রণবীর সিং-এর ঘরেও কন্যা সন্তান। যদিও এখনও রণবীর সিং কিংবা দীপিকা পাড়ুকোন এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেননি।