Serampore Fake FB Post: মন্ত্রীর নামে ৬ হাজার কোটির ভুয়ো পোস্ট! শ্রীরামপুরে ধৃত TMC নেতা
ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে মন্ত্রী ও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অপপ্রচার। তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা দে-র লিখিত অভিযোগের ভিত্তিতে শ্রীরামপুরের রাজ্যধরপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য পাপিয়া দাস সাঁতরাকে গ্রেপ্তার করে পুলিশ। ‘হরিপদ পাল’ নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দে-র স্বামী সন্দীপ দে’র নাম জড়িয়ে মিথ্যা দাবি তোলা হয়েছে। অভিযোগের তদন্তে নেমে পুলিশ পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতে পেশ করে। নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত না গোষ্ঠীদ্বন্দ্ব?