Cristiano Ronaldo: ক্লাব কেরিয়ারে অনন্য নজির, ১০০০ গোলের মাইলফলকের শেষ ল্যাপে রোনাল্ডো! | Cristiano Ronaldo Makes Football History As He Became First Player to Score in 25 Consecutive League Seasons - 24 Ghanta Bangla News
Home

Cristiano Ronaldo: ক্লাব কেরিয়ারে অনন্য নজির, ১০০০ গোলের মাইলফলকের শেষ ল্যাপে রোনাল্ডো! | Cristiano Ronaldo Makes Football History As He Became First Player to Score in 25 Consecutive League Seasons

Spread the love

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোImage Credit: Getty Images

আরব : বিশ্বকাপ শেষ হওয়ারই পর আবার চর্চার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল রিয়াধের বিরুদ্ধে গতকাল ৪-০ জিতেছে রোনাল্ডোর ক্লাব আল নাসের। এই ম্যাচে গোল করেই রেকর্ড গড়লেন রোনাল্ডো।

টানা ২৫টি মরশুমে গোল করার অনন্য রেকর্ড করলেন রোনাল্ডো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি। এর ফলে তিনি ছাপিয়ে গেলেন জ্লাটান ইব্রাহিমোভিচকে। ১৯৯৯ থেকে ২০২৩ অবধি টানা ২৪ মরশুম গোল করেছেন ইব্রা। আবার রোনাল্ডো টানা ২০০২-২০২৬-২৭ মরশুম অবধি গোল করেছেন। স্পোর্টিং সিপি, ম্যান ইউ, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যান ইউ হয়ে বর্তমান ক্লাব আল নাসের – প্রতি মরশুমেই গোল এসেছে রোনাল্ডোর পায়ে। এর ফলে তাঁর কেরিয়ারে মোট গোল সংখ্যা হয়ে গেল ৯৭৭। আর মাত্র ২৩টি গোল করলেই তিনি কেরিয়ারে মোট ১০০০টি গোল করে ফেলবেন। এরমধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি করেছেন ৪৫০ গোল, পর্তুগাল জাতীয় দলের হয়ে প্রায় ১৫০ গোলের কাছাকাছি, ম্যান ইউএর হয়ে দুই দফায় ১৪৫ গোল, জুভেন্টাসের হয়ে ১০১টি ও স্পোর্টিং সিপির হয়ে ৫ টি ,আল নাসেরের হয়ে ইতিমধ্যেই ১৩০ গোল হয়ে গিয়েছে তাঁর।

গতকাল পরিবর্ত হিসেবে ৬২ মিনিটে মাঠে নেমে ২১ মিনিটের মধ্যেই গোল করে ফেলেন রোনাল্ডো। তাঁর করা গোলেই আল নাসেরের গোলসংখ্যা হয় ৪-০। ২০২২-২৩ মরসুমে আল নাসের ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। গতকাল প্রথম গোল করেন আবদুল্লাহ আল আমরি। এরপর গ্যাব্রিয়েল অ্যাঞ্জেলো, জোয়াও ফেলিক্সও গোল করেন। শেষ পর্যন্ত রোনাল্ডোর গোলে বড় জয় পেল রোনাল্ডোর ক্লাব। শোনা গিয়েছে, এই মরশুমেই শেষবারের জন্য খেলতে দেখা যাবে রোনাল্ডোকে। তাই আদৌ কি তিনি ১০০০ গোলের মাইলফলক ছুঁতে পারবেন, সেই দিকেই নজর থাকবে সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *