Bhangar Political Twist | ৫ মাসেই নওশাদের ‘হাত’ ছাড়লেন আরাবুল! পুরোনো শত্রুতেই কি ভরসা? ভাঙড়ে নয়া খেলা
রাজনীতিতে নাকি চিরশত্রু বা চিরমিত্র বলে কিছু হয় না। ভাঙড়ের আরাবুল ইসলাম যেন সেটাই অক্ষরে অক্ষরে প্রমাণ করছেন। মাত্র ৫ মাস আগে ঘাসফুল ছেড়ে নওশাদ সিদ্দিকির হাত ধরে আইএসএফ-এ যোগ দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক। কিন্তু ৫ মাস কাটতে না কাটতেই মোহভঙ্গ হলো তাঁর। এই সময় লাইভ-এর ক্যামেরার সামনে আরাবুল নিজেই দাবি করছিলেন, ‘আমি তো দলবদলু নই।’ এ দিকে নওশাদের বিরুদ্ধে ফোন না ধরা, দেখা না করার একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিন। সূত্রের খবর, আবার নাকি পুরোনো ‘শত্রু’র সঙ্গে হাত মেলানোর পথেই হাঁটছেন তিনি।