হাসপাতালে ভর্তি হতে হল মীরা ভট্টাচার্যকে, কী হয়েছে বুদ্ধ-জায়ার? - 24 Ghanta Bangla News
Home

হাসপাতালে ভর্তি হতে হল মীরা ভট্টাচার্যকে, কী হয়েছে বুদ্ধ-জায়ার?

Spread the love

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পেটে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, গত ৫ দিন ধরে পেটে যন্ত্রণা হচ্ছিল মীরা ভট্টাচার্যর। এদিন চিকিৎসকদের পরামর্শ মেনে ভর্তি হন তিনি। পেটের সিটি স্ক্যানে কিছু মেলেনি। কোলনোস্কোপি করা হবে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *