অনুসন্ধান চেয়ে চিফ জাস্টিসকে আবেদন সুজিতের আইনজীবীরই
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে ওই আইনজীবী জানিয়েছেন, বিচারপতির চেম্বারের সামনের ঘরে গিয়ে মামলার নথি চাওয়া হলেও তিনি কোনও কথা বলেননি। নথি বিচারপতির কাছে রয়েছে, সেটা জানার পরে তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসেন। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে ওই আইনজীবীর আবেদন, নিরপেক্ষ ভাবে অনুসন্ধান হলে তিনি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পারবেন।