ভাঙড়ে ‘পরিবর্তন’! ভাইজানের হাত ছেড়ে খইরুলের পাশে আরাবুল
এ দিন দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আরাবুল বলেন, একাধিকবার নওশাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তিনি দেখা পাননি, ফোনও ধরেননি বিধায়ক। আইএসএফ এর বিরুদ্ধে দুর্নীতি এবং ভাঙড়ের সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগও তোলেন তিনি। আরাবুলের অভিযোগের জবাবে নওশাদ বলেন, ‘আরাবুলের পছন্দ বা প্রত্যাশা অনুযায়ী কিছু না মেলায় তিনি দল ছেড়েছেন। আরাবুলকে সংশোধনের একটি সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা কাজে লাগাতে পারেননি।’