পহেলগাম কাণ্ডে হাফিজ়কে সমন পাঠাবে ভারত
পহেলগাম কাণ্ডে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাত হাফিজ় সইদকে শেষবারের মতো সমন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের তদন্তকারী সংস্থা। সরকারি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে সংবাদমাধ্যম নিউজ ১৮-এর একটি প্রতিবেদনে।
জম্মুর এনআইএ আদালত আগেই হাফিজ়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। পাকিস্তান অবশ্য দাবি করে আসছে, সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে হাফিজ় গ্রেপ্তার হয়ে বর্তমানে পাকিস্তানে জেলবন্দি। যদিও ভারতের দাবি, ইসলামাবাদ হাফিজ় বাঁচাতে অন্য রকম ভাবে নিরাপত্তা দিচ্ছে।