নতুন টুর্নামেন্টের ভাবনায় উয়েফা, ফিফার সঙ্গে ঝামেলার জের?
এ বার শোনা যাচ্ছে, ২০২৮–এ ইউরো শেষ হয়ে যাওয়ার পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে যখন ফিফার আন্তর্জাতিক ব্রেক থাকে, সেই সময়ে নতুন এই টুর্নামেন্ট আয়োজন করতে পারে উয়েফা ও কনকাকাফ। একটি ব্রিটিশ মিডিয়া এমনও লিখেছে, এই নতুন টুর্নামেন্টের লিগ এ–তে থাকতে পারে স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ইউএসএ, ক্যানাডা ও মেক্সিকো।