এইমসে চিকিৎসাধীন বিমান বসু, বসল পেসমেকার - 24 Ghanta Bangla News
Home

এইমসে চিকিৎসাধীন বিমান বসু, বসল পেসমেকার

Spread the love

দিল্লির এইমসে চিকিৎসাধীন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি এ-ও জানিয়েছেন, প্রবীণ নেতা আপাতত সুস্থই রয়েছেন। তাঁকে আগামী এক-দু’দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে।

সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’-র প্রতিবেদন অনুযায়ী, সেলিম জানিয়েছেন যে, অস্ত্রোপচারের পরে আপাতত বিমান বসুর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। উদ্বেগের কারণ নেই। প্রবীণ নেতার সঙ্গে এখনই দেখাসাক্ষাৎ করতে বারণ করা হয়েছে বলেও জানান সেলিম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *